1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

ভারতে মৃত্যু কমলেও ঊর্ধ্বমুখী সংক্রমণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতে গত একদিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ৫২৯ জন মানুষ। যার ফলে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জনে।

একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩১১ জন। নতুন মৃত্যু নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪৮ হাজার ৬২ জন।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে মৃতরে সংখ্যা কমলে বেড়েছে সংক্রমিত রোগীর সংখ্যা। একদিনে প্রাণহানির সংখ্যা কমেছে ৬৭ জন, তবে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ হাজার।

এদিকে সংক্রমণ প্রায় পাঁচ হাজার বাড়লেও সর্বশেষ একদিনে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে বৃহস্পতিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমে এসেছে প্রায় পৌনে তিন লাখে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৭১৮ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৩ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লাখ ৭৭ হাজার ২০ জনে। ১৯৫ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

ভারতের মোট শনাক্ত রোগীর শূন্য দশমিক ৮২ শতাংশ (০.৮২%) বর্তমানে সক্রিয় রোগী। বুধবারের তুলনায় বৃহস্পতিবার এই হার কমেছে। এদিকে ভারতে সুস্থতার হার আরও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৮৫ শতাংশ। ২০২০ সালের মার্চ মাস থেকে যা সর্বোচ্চ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com