1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা

স্ত্রীসহ এনআরবি ব্যাংকের পরিচালকের বিরুদ্ধে দুদকের ২ মামলা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামান ও তার স্ত্রী নাসরিন জামানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়-ঢাকায় এই মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৯ ও ২০।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ শফিউল্লাহ।

প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামানের অবৈধ অর্থের দ্বারা তার নিজ নামে জ্ঞাত আয় বহির্ভূত এক কোটি তিন লাখ ১০ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।

এই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা-এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা মোতাবেক সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর: ১৯।

আরেকটি মামলার অভিযোগে বলা হয়, মিসেস নাসরিন জামান তার স্বামী এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামান উভয়ে একে অন্যের সহায়তায় দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে এম বদিউজ্জামানের অপরাধলব্ধ অর্থ দ্বারা নিজ (মিসেস নাসরিন জামান) নামে এক কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৯২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রাখেন।

অবৈধ উপায়ে অর্জন করা অর্থ একের অন্যের সহায়তায় ভোগ দখলে রাখার অভিযোগে ব্যাংকটির পরিচালক এম বদিউজ্জামান ও তার স্ত্রী মিসেস নাসরিন জামানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারা মোতাবেক মামলা দুটি দায়ের করেন।

দুদকের একজন কর্মকর্তা জানান, এর আগে বদিউজ্জামান ও তার স্ত্রী নাসরিন জামানের সম্পদের হিসাব চাওয়া হয়েছিল। তারা সম্পদ বিবরণী দাখিল করলে তা পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় অর্জিত সম্পদের সঙ্গে আয়ের উৎস না পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com