1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

অপহরণের পর ২২ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে এক কিশোরীকে (১৩) অপহরণের পর ২২ দিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। থানা পুলিশ অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক সাগরকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাগর নোয়াখালীর দাদনপুরের বারাহপুর গ্রামের নুর ইসলামের ছেলে। উদ্ধারকৃত কিশোরী রায়পুর উপজেলার চর বামনী গ্রামের বাসিন্দা।

গতকাল শনিবার দিবাগত রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এর আগে গত ৪ সেপ্টেম্বর তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় কিশোরীর মা ৮ সেপ্টেম্বর রাতে রায়পুর থানায় সাগরসহ অজ্ঞাত দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর-রায়পুরে নিজ বাড়ির সামনের রাস্তা থেকে ওই কিশোরীকে সাগরসহ কয়েকজন কৌশলে মাইক্রোবাসে তুলে অপহরণ করে। ঢাকার ডেমরা এলাকায় কিশোরীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরীর মা ৮ সেপ্টেম্বর রাতে রায়পুর থানা পুলিশের কাছে সাগরসহ অজ্ঞাত দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করা হয়।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, অপহরণ মামলায় ২২ দিন পর মেয়েটিকে ঢাকার ডেমরা থেকে উদ্ধার ও অপহরণকারী যুবক সাগরকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে ওই কিশোরিকে তার মায়ের হেফাজতে দেয়া হয়। ধর্ষককে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com