1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

১৬ হাজার টন চাল আমদানির অনুমতি পেল তিন প্রতিষ্ঠান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে
১৬ হাজার টন চাল আমদানির অনুমতি পেল তিন প্রতিষ্ঠান
Rice-truck

বঙ্গনিউজবিডি ডেস্ক: তিন বেসরকারি প্রতিষ্ঠানকে আরো ১৬ হাজার টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১৩ হাজার টিন সেদ্ধ এবং তিন হাজার টন আতপ চাল।

ওই তিন প্রতিষ্ঠান হচ্ছে- রংপুরের মেসার্স সিটি ফ্লাওয়ার মিল, ঢাকার বাংলাদেশ এডিবল অয়েল লি. এবং কুষ্টিয়ার রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লি.।

গত বুধবার এসব প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৫ ভাগ ভাঙাদানা বিশিষ্ট নন বাসমতি সেদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দ দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।

ওই চিঠিতে বরাদ্দ আদেশ জারির ১০ দিনের মধ্যে এলসি খুলতে বলা হয়েছে। এ সংক্রান্ত তথ্য (বিল অব এন্ট্রিসহ) খাদ্য মন্ত্রণালয়ে তাৎক্ষণিকভাবে ই-মেইলের মাধ্যমে (sasep@mofood.gov.bd) অবহিত করতে হবে।

বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ১৪ অক্টোবরের মধ্যে সমুদয় চাল বাংলাদেশে বাজারজাত করার কথা বলা হয়েছে। বরাদ্দের অতিরিক্ত আইপি ইস্যু বা জারি করা যাবে না বলেও শর্ত দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, আমদানি করা চাল সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনরায় প্যাকেটজাত করা যাবে না। প্লাস্টিক বস্তায় আমদানি করা চাল বিক্রয় করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে এল.সি খুলতে ব্যর্থ হলে বরাদ্দ আদেশ বাতিল করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com