1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান

বিকল ট্রাকের গায়ে আছড়ে পড়ল মাছের পিকআপ, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিহতরা হলেন- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা গ্রামের মাছ ব্যবসায়ী রনি মিয়া ও তার চাচাতো ভাই জনি মিয়া, পিকআপ চালক আবু চাঁন। এছাড়া পিকআপের হেলপার আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা এলাকা থেকে মাছবাহী পিকআপটি ঢাকা যাচ্ছিল। নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বাগড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে থাকা একটি বিকল ট্রাকের উপর সজোরে আছড়ে পড়ে পিকআপটি। এতে ঘটনাস্থলেই রনি মিয়া ও জনি মিয়া মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে। গুরুতর আহত পিকআপ চালক ও হেলপারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবু চাঁনের মৃত্যু হয়।

নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, দুটি লাশ শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে ও আরেকটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর লাশগুলো স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com