1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

অভিনয়ে ফেরা নিয়ে যা বললেন শাবনূর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন অভিনেত্রী শাবনূর। কিন্তু আবারো ফিরতে চান অভিনয়ে। প্রথমবার ফেসবুক লাইভে এসে এ কথা জানান শাবনূর নিজেই। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সদ্য চালু করা নিজের ফেসবুকে লাইভে আসের শাবনূর।

লাইভে এসেই প্রথমে তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে শাবনূর বলেন, আপনাদের ধন্যবাদ। আপনারা আসল শাবনূরকে চিনে তার লাইভে যুক্ত হয়েছেন। এখন আমার সঙ্গেই থাকবেন।

শাবনূর বলেন, আমি খুবই এক্সাইডেট। সবার সঙ্গে যোগাযোগ করতে পেরে খুবই ভালো লাগছে। এখন থেকে আমি আপনাদের সঙ্গেই থাকবো।

এক ভক্তদের প্রশ্নে শাবনূর বলেন, আমরা ব্যক্তিগতভাবে সবাই দুঃখী। আমি চাই মানুষদের বিনোদন দিতে। এখনো কাজ করতে চাই। আমাকে নিয়ে যদি তেমন গল্পের সিনেমা যদি বানাতে চান, আমার মতো করে গল্প বলতে চান তাহলে অবশ্যই অভিনয় করবো।

সবশেষ ২০১৫ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে শাবনূরকে। এরপর আর কোনো সিনেমায় দেখা মেলেনি দর্শকপ্রিয় এ তারকাকে। সিনেমা ছেড়ে দূরে থাকলেও এ অভিনেত্রী জনপ্রিয়তায় ভাটা পড়েনি।

তাই ভক্তদের কাছাকাছি থাকতে স্যোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন এ অভিনেত্রী। এক সময়ের দাপুটে এই নায়িকা ‘শাবনূর’ নামে ইউটিউব চ্যানেলটি চালু করেছেন। ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ইউটিউব চ্যানেলটি চালু করেছেন এ অভিনেত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com