1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

নুসরাতের সঙ্গে প্রেম, ১০ বছরের সন্তানসহ হাজির নায়ক যশের স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অভিনেতা যশ দাশগুপ্তকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করল কলকাতার প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার। জানা গেছে, নুসরাতের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে যশ বিয়ে করেছিলেন। সেই ঘরে ১০ বছরের ছেলে সন্তানও রয়েছে। তবে আগের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়েছে। যশের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি এতদিন গোপন ছিলো।

যশের সাবেক স্ত্রীর নাম শ্বেতা সিংহ কালহানস। মুম্বাইয়ের বাসিন্দা এই নারী এক সংবাদমাধ্যমের কর্মী।

শ্বেতা বলেন, আমি আমার মতো আছি। মুম্বাইয়ে থাকি। সংবাদমাধ্যমে কাজ করি।

তিনি বলেন, যশ ও আমার ডিভোর্স হয়ে গেছে। একটা কথা বলি, যশ এখন এমনিতেই বিতর্কের মধ্যে আছে। তার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে খুব বেশি কিছু বলবো না।

শ্বেতা: মুম্বাইয়ে যশের সঙ্গে আমার বিয়ে হয়েছিলো। আমাদের ১০ বছরের ছেলেও আছে।

যশের সাবেক স্ত্রী বলে কেউ আপনাকে চেনে না কেন- প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দিন সামনে আসিনি। তাই হয়তো।

টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে যশের সম্পর্ক নিয়ে শ্বেতা বলেন, আমি নুসরাতকে দেখেছি। কিন্তু চিনি না। তাই কিছু বলতে চাই না।

তিনি বলেন, যশের মেলামেশা করার একটা পদ্ধতি আছে। সেটাও জানি আমি। তবে আমার মনে হয় এ বার সময় হয়েছে! ভবিষ্যতে যশ কীভাবে নিজেকে প্রকাশ করবে, তার সিদ্ধান্ত এ বার তার নিয়ে নেওয়া উচিত।

যশকে এখনো ভালোবাসেন কিনা জানতে চাইলে শ্বেতা বলেন, যশ আমার ছেলের বাবা। তার সঙ্গে সেই সূত্র ধরে যেটুকু যোগাযোগ রাখতে হয় রাখি। আমাদের সন্তান পারস্পরিক হেফাজতের অধীনে। ডিভোর্সের সময় আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আর ভালবাসা? যশ যে দিন আমাদের পরিবার ছেড়ে চলে গিয়েছিলো, সে দিন থেকেই তার জন্য আমার ভালোবাসা উধাও হয়ে গেছে।

একমাত্র ছেলে তার সঙ্গে থাকে না বলেও জানান যশের সাবেক স্ত্রী।

শ্বেতার ভাষ্য, সব মিটিয়ে দিয়েছি। আমার অতীত নিয়ে অনেক দিন থেকেই ভাবনাচিন্তা বন্ধ করে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com