1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

মাদরাসার পেছনের জানালা দিয়ে পালিয়ে গেল তিন ছাত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৩ বার দেখা হয়েছে

এর আগে, রোববার ফজরের নামাজের সময় ওই উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাংলা বাজার সভুকড়া দারুতাক্কুয়া মহিলা কওমি মাদরাসা থেকে ওই তিন ছাত্রী পালিয়ে যায়। তারা হলো- গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর সরদার পাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম, গোয়ালের চর ইউনিয়নের সভুকড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা ও দক্ষিণ সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্য বানু। তিনজনই ওই মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

মীমের মা হাসিনা বেগম জানান, রোববার দুপুরে মাদরাসা থেকে তাকে জানানো হয়- যে তার মেয়ে মাদরাসায় নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

মাদরাসার মুহতামিম আসাদুজ্জামান জানান, রোববার ফজরের নামাজ পড়ার জন্য সব ছাত্রীকে ডেকে তোলা হয়। সবাই নামাজ পড়তে গেলে ওই তিন ছাত্রী পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। পরে অবিভাবকদের জানানো হয়।

ইসলামপুর থানার ওসি মো. মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় জিডি হয়েছে। মাদরাসার মুহতামিম মাওলানা আসাদুজ্জামানকে নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com