1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

স্কুল খোলার আগের দিন ধসে পড়ল ছাদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারি করোনার ধাক্কা কিছুটা সামলে প্রায় দেড় বছর পর আগামীকাল (১২ সেপ্টেম্বর) খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে বিদ্যারয় খোলার একদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার একটি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলা প্রকৌশলীর কাছে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৭০ লাখ টাকা ব্যয়ে জমির জুলিয়া ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ করে।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে তিন তলা বিশিষ্ট ওই নতুন ভবনের চিলেকোঠার ছাদের একাংশ হেলে পড়ে। এরপর শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সম্পূর্ণ ছাদ ধসে পড়ে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস বলেন, ২০১৯-২০ অর্থবছরে দরপত্রের মাধ্যমে কাজ পাওয়ার পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান তালবাহানা করতে থাকে। কাজের পরিকল্পনা ও নকশা চাইলেও বিদ্যালয় কর্তৃপক্ষকে সেগুলো সরবরাহ করা হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়েই তড়িঘড়ি করে ছাদ ঢালাই দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

নাসিরনগর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. ইসাক মিয়া বলেন, ঠিকাদার আমাদের না জানিয়েই ছাদ ঢালাই করেছিল। ঠিকাদারকে নতুন করে ছাদ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com