1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান ইসরায়েলের হামলায় বাসিজ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান

উপজেলা ও পৌরসভা নির্বাচনে নৌকার টিকিট পেলেন যারা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ৯টি উপজেলা এবং একটি পৌরসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

একই সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি কাউন্সিলর উপনির্বাচনে দলীয় মনোনয়নও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে নৌকার প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

পরে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

নৌকার প্রতীক পেলেন যারা

যশোর সদর উপজেলা পরিষদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাট কচুয়া উপজেলা পরিষদে নাজমা সরোয়ার, নারায়ণগঞ্জ উপজেলা পরিষদে মো. সামসুল ইসলাম ভুঁইয়া, নরসিংদী সদর উপজেলা পরিষদে আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলা পরিষদে রকিবুল হাসান চৌধুরী, নেত্রকোনা খালিয়াজুরী উপজেলা পরিষদে রাব্বানী জব্বার, মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা পরিষদে ভানু লাল রায়, চাঁদপুর শাহরাস্তি উপজেলা পরিষদে নাছরিন জাহান চৌধুরী, ফেনী সদর উপজেলা পরিষদে শুসেন চন্দ্র শীল ও রাজশাহী গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নং ওয়ার্ড কাউন্সিলর উপনির্বাচনে জিয়াউল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আবদুস সোবহান গোলাপ।

এদিকে কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক প্রাণ গোপাল দত্ত

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com