1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা

পরীমনি-সাকলায়েনের ভিডিও সরাতে লিগ্যাল নোটিশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চিত্রনায়িকা পরীমণি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের জন্মদিন উদযাপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক নারী আইনজীবী।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমণি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে না সরানোয় বিটিআরসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

পরীমণি-সাকলায়েনের ভিডিও অপসারণ করতে রিটের শুনানিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন।

তবে বিটিআরসিকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে রিট দায়ের করায় আদালত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিলেন।

আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ বলেন, বিটিআরসি ভিডিও সরাতে কোনো পদক্ষেপ না নিলে নোটিশের কপি সংযুক্ত করে হাইকোর্টে আবারও সম্পূরক রিট আবেদন করব।

গত ২৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া চিত্রনায়িকা পরীমণি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সব প্লাটফর্ম থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। এছাড়া রিটে মৃত কলেজ ছাত্রী মুনিয়া ও জেকিজির ডা. সাবরিনার ব্যক্তিগত জীবনের ভিডিও সরাতে বলা হয়েছে।

জনস্বার্থে সুপ্রিমকোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ এ রিট দায়ের করেন। রিটে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের অনলাইন থেকে চরিত্র হরণ করে কারো ব্যক্তিগত আপত্তিজনক ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান, তথ্য সচিব, টেলিকমিউনিকেশন সচিবকে রিটে বিবাদী করা হয়েছে। আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ বলেন, আমরা দেখতে পাচ্ছি, কিছু ব্যক্তিকে নির্দিষ্টভাবে টার্গেট করে প্রতিবেদন প্রকাশ হয়েছে। যেখানে মূলধারার গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও প্রকাশ করছে। এতে বিশেষ করে নারীদের চরিত্র টার্গেট করেই হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com