1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

সিলেট-৩ আসনে জামানত হারিয়েছেন ৩ প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সিলেট-৩ আসনের উপনির্বাচনের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বীর একজন হয়েও ভোটের ফলাফলে জামানত হারিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপিদলীয় সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী। তার পথ অনুস্মরণ করে বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়াও জামানত হারিয়েছেন।

নির্বাচনে মোট ভোট প্রয়োগের এক অষ্টমাংশ না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী পেয়েছেন ৫ হাজার ১৩৫ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া পেয়েছেন মাত্র ৬৪০ ভোট। হিসেব অনুযায়ী, শফি আহমদ চৌধুরী কাস্ট ভোটের ৪.২৫ শতাংশ ও জুনায়েদ মোহাম্মদ মিয়া মাত্র ০.৫৩ ভোট পেয়েছেন।

শনিবার সন্ধ্যায় সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

এদিকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সবগুলো কেন্দ্র মিলিয়ে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হাবিবুর রহমান হাবিব (নৌকা) পেয়েছেন ৯০ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) পেয়েছেন ২৪ হাজার ৭৫২ ভোট। সে হিসেবে বেসরকারি ফলাফলে সিলেট-৩ আসনে ৬৫ হাজার ৩১২ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হাবিব।

সিলেট-৩ আসনের উপনির্বাচনে শনিবার সকাল ৮টায় ১৪৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই দিনভর অনেকটা নীরবতার মধ্য দিয়েই শেষ হয় ভোটগ্রহণ।

চলতি বছরের ১১ মার্চ এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী কয়েস করোনা আক্রান্ত হয়ে মারা গেলে ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণা করা হলেও কয়েক দফায় পিছিয়ে চূড়ান্ত হয় ৪ সেপ্টেম্বর।

এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৪৯ হাজার ৮ শত ৭৩ জন। বেসরকারি ফলাফল অনুযায়ী ১ লাখ ২০ হাজার ৫৯১ ভোটার ভোট দিয়েছেন।

এ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আতিকুর রহমান আতিক, দীর্ঘদিন বিএনপির রাজনীতি করলেও স্বতন্ত্র থেকে মোটরকার প্রতীকে শফি আহমদ চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকে জুনায়েদ মোহাম্মদ মিয়াসহ মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com