1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

জামিন পেলেন চট্টগ্রাম বিএনপির ১৫ নেতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে পুলিশ-বিএনপির সংঘর্ষের পর পুলিশের দায়ের করা নাশকতা মামলায় জামিন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ ১৫ নেতা।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গনি ও রিয়াজ উদ্দীন খানের আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী। মামলা পরিচালনা করেছেন- ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাড. আশরাফ জালাল খান মনন ও ব্যারিস্টার মাহদীন চৌধুরী।

চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, গত ২৯ মার্চ চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে পুলিশ হামলায় কোতোয়ালী থানায় দুটি মামলা করা হয়। মামলা দুটিতে আজ হাইকোর্ট থেকে ১৫ নেতা জামিন পেয়েছেন।

জামিনপ্রাপ্ত বাকি ১৪ নেতা হলেন- চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এসএম সাইফুল আলম, নাজিমুর রহমান, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন ও যুগ্ম-আহবায়ক আসিফ চৌধুরী লিমন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মণিসহ ১৫ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৫৭ জনের নাম উল্লেখ করে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ ও বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা দায়ের করেন। ঘটনার দিন নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতাল থেকে ডা. শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com