1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

ভোট দিতে গিয়ে জানতে পারেন তিনি মারা গেছেন!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বৃদ্ধ বয়সে পছন্দের মার্কা নৌকায় ভোট দিতে চেয়েছিলেন হাবিব পালোয়ান। সব ধরনের মানসিক প্রস্তুতি সম্পন্ন করে সকাল সকাল ভোট কেন্দ্রে উপস্থিত হন তিনি।

ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে অনেক খোঁজাখুঁজি আর দৌড়ঝাঁপ করেও নিজের নামটি ভোটার তালিকায় না পেয়ে হতাশ হন তিনি। শেষমেশ জানতে পারেন তিনি মারা গেছেন।

মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার। সম্মুখীন হন বিব্রতকর পরিস্থিতির। মৃত ব্যক্তি ভোট দিতে এসেছে এমন ঘটনায় অনেকটা হতবাক হয়েছিল ভোট কেন্দ্রে উপস্থিত ব্যক্তি ও সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্ব পালনকারীরাও।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হন হাবিব পালোয়ান (৬২)। তিনি ওই ইউনিয়নের পূর্ব আউলিয়াপুর গ্রামের মৃত রত্তন আলী পালোয়ানের ছেলে। তিনি জীবিত থাকলেও ভোটার হালনাগাদে তিনি মৃত বলে জানিয়ে দেন উপজেলা নির্বাচন অফিস।

হাবিব পালোয়ান বেঁচে থাকলেও সরকারি হিসেবে মৃত তিনি। শুধু তিনি নন। এমন ৮ থেকে ১০ জন ব্যক্তি জীবিত থাকার পরও প্রতিনিয়ত নিজেকে জীবিত প্রমাণে ঘুরছেন নির্বাচন অফিস থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে।

জীবিত থাকার পরও মৃত হওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ভুক্তভোগীরা। বঞ্চিত হচ্ছেন রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে। অনেকে সরকারি বেতন-ভাতা বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৫ সালের দিকে ভোটার তথ্য হালনাগাদের সময় ভুল তথ্য দিয়ে ওই সব ব্যক্তিদের মৃত দেখান তথ্য সংগ্রহকারীরা। আর তা যাচাই-বাছাই ছাড়াই তাতে সই-স্বাক্ষর করে দন ভোটার তথ্য হালনাগাদে দায়িত্বে থাকা শনাক্তকারী ও সুপারভাইজাররা।

ভোটার তালিকায় মৃত হাবিব পালোয়ানের ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রাসেল পালোয়ান জানান, ভোটার তথ্য হালনাগাদের সময় ভুল তথ্য দিয়ে তার বাবাকে মৃত দেখানো হয়েছে। ভোটার তালিকায় তিনি মৃত হওয়ায় করোনার টিকা পর্যন্ত নিতে পারছেন না। বঞ্চিত হচ্ছেন রাষ্ট্রীয় সেবা থেকে। তিনি দ্রুত তার বাবার ভোটার তথ্য সংশোধনের দাবি জানান।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, তিনি আবেদন করেছেন। আবেদন ঢাকায় পাঠানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com