1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি

ডিএনএ টেস্ট করলেই জিয়ার লাশ নিয়ে বিতর্ক শেষ হবে : শাজাহান খান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৬৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ডিএনএ টেস্ট করলেই চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমাহিত করা লাশ নিয়ে বিতর্ক শেষ হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাজাহান খান এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘আজকের জিয়াউর রহমানের লাশ নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ‘ওখানে জিয়াউর রহমানের লাশ নেই। একটা দেশের সরকার প্রধান তিনি যখন বলেন, তিনি কি তথ্য না জেনে বলতে পারেন? আমি মনে করি না। তার উপর তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি তথ্য না জেনে এই কথা বলেননি। তিনি কখনো ফালতু কথা বলার মানুষ না। যদি আজকে প্রমাণ করতে চান প্রমাণ করেন। ডিএনএ টেস্ট করেন। এই কথাটা আজকের না, এই কথাটা যখন জিয়াউর রহমানকে এখানে দাফন করা হয়। এখানে কবর দেয়া হয়। তখন কিন্তু এই প্রশ্নটা এসেছিলো যে, তাহলে এই লাশটা কার? কে দেখেছে এই লাশ? তার ছেলে, মেয়ে, স্ত্রী কেউ তার লাশ দেখেনি। কোনো মানুষ দেখেনি। তাহলে এই লাশটা কার? এ নিয়ে বিতর্ক উত্থাপিত হয়েছিলো তাকে যখন এখানে কবর দেয়া হয়েছিলো তখনই এই প্রশ্ন এসেছিলো।’

গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সাভার, আশুলিয়া, ধামরাই, শিল্পঞ্চল কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম খাঁন ও যুগ্ম সদস্য সচিব রাকিবুল ইসলাম সোহাগ প্রমুখ।

এর আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান আশুলিয়া প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালো ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com