1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

মমেকের করোনা ইউনিটে আরও ৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩০৬ বার দেখা হয়েছে

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া দুইজনের মধ্যে ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও অন্যজন নেত্রকোনা সদরের হোসনে আরা (৬২)।
এ ছাড়াও ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ময়মনসিংহের তিনজন, নেত্রকোনা ও জামালপুরের একজন রয়েছেন। তারা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নূর হোসেন (৫৫), সাত্তার খান (৫৫), গফরগাঁওয়ের শামসুন্নাহার (৮৫), নেত্রকোনার দূর্গাপুরের জয়নব বানু (৭০) ও জামালপুরের ইসলামপুর উপজেলার করিমন (৫২)।

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৭৫ জন। এর মধ্যে ১২ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।

এদিকে জেলায় এক দিনে ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩.৩৯ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com