1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন ইসরায়েলি হামলায় নিহত আলি লারিজানি: আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করল ইরান

সাবেক এমপি মকবুল হোসেন সন্টু আর নেই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৬৬ বার দেখা হয়েছে

শনিবার সকাল ১০টার দিকে পাবনার শিমলা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টি সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পাবনা জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসে এক উজ্জ্বল নাম মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু। তিনি স্ত্রী, চার ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

মরহুমের ভাতিজা খালেদ হোসেন পরাগ জানান, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন দীর্ঘদিন হৃদরোগসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিমলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

মকবুল হোসেন সন্টু ১৯৮৬ এবং ৮৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পাবনা-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান নিয়োগ পান।

পাবনার স্বাধীনতা চত্বরে গার্ড অব অনার এবং বাদ মাগরিব চাপা মসজিদে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com