1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল, কোটা আন্দোলনের প্রথম শহীদের বিচার ঘিরে দেশজুড়ে নজর নেপালে আজ সাধারণ নির্বাচন: জেন–জি আন্দোলনের পর প্রথম ভোটে নজর ভবিষ্যৎ রাজনীতিতে পদ্মা সেতুর সামনে থেকে ২৫০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বিদ্যুৎ সাশ্রয়ে উদাহরণ স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ তেহরানে আবারও ইসরায়েলের হামলা, ব্যালিস্টিক মিসাইল অবকাঠামো লক্ষ্যবস্তু দাবি খুলনায় লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক গুলিবিদ্ধ, হাসপাতালে চিকিৎসাধীন কুয়েতে ভিজিট ভিসা এক মাস ও প্রবাসীদের অনুপস্থিতির অনুমতি তিন মাস বাড়ল ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট সংগ্রাম ও মানবিকতায় দাউদকান্দিতে আস্থার নাম রোমান খন্দকার

হরিরামপুরে তীব্র নদী ভাঙন, গৃহহীন ৫০ পরিবার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফরিদপুরের চরভদ্রাসনের হরিরামপুর ইউনিয়নের সবুল্লা শিকদারদের ডাঙ্গীর পদ্মার পাড় এলাকায় চলছে তীব্র নদী ভাঙন।

প্রতিদিন নতুন নতুন বাড়ি ঘর ভেঙে পদ্মার বুকে বিলীন হয়ে যাচ্ছে। এই নিয়ে সংশ্লিষ্ট কারও কোন মাথাব্যাথা নেই বললেন ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবার।

২৫ আগস্ট সকাল থেকে ২৮ আগস্ট দুপুর পর্যন্ত কমপক্ষে ১০টি বসত বাড়ি ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এতে ৫০টি পরিবার ভিটে-মাটি গাছপালা সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে। উল্লেখিত, পরিবারগুলো সব চেয়ে কষ্টে আছেন তাদের গবাদিপশু গুলো নিয়ে।

বাড়ি-ঘর হারিয়ে ওই পরিবারগুলো গাছতলায় আশ্রয় নিয়েছে। অপরদিকে, গবাদি পশুগুলো প্রচণ্ড খাদ্যের অভাবে ভুগছে। হাঁস-মুরগি গরু বাছুর রাখার জায়গাটুকুও নেই।

টানা বর্ষণেও ব্যবহারকৃত কাপড়চোঁপর সব ভিজে প্রত্যেক পরিবারের ১-২ জন সদস্য সর্দি কাঁশি ও জ্বরে ভুগছে। ভিটে মাটি হারিয়ে চরম মানবেতর জীবন যাপন করছেন তারা।

ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com