1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে বিভিন্ন কর্মসূচি ঠিক করা হচ্ছে। গত সপ্তাহে সচিবদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্কুল-কলেজ খুলে দেয়ার ঘোষণা আসার পর মাঠপর্যায়েও প্রস্তুতির তোড়জোড় শুরু হয়েছে। সর্বশেষ গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও শিগগিরই শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর সরকারের একটি কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন। আর শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এর আগে বেশ কয়েকবারই বলেছেন, করোনার প্রভাব এখন কমে আসছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে সব ধরনের প্রস্তুতিও নেয়া হচ্ছে। চলতি মাসের ৩১ তারিখে শেষ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি। আশা করা হচ্ছে এর পরে ছুটি না বাড়িয়ে বরং এর আগেই প্রতিষ্ঠান খোলার বিষয়ে ইতিবাচক কোনো ঘোষণা আসতে পারে।

এ দিকে সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ইতিবাচক সিদ্ধান্ত আসার পর মাঠপর্যায়ে এর প্রভাব পড়তে শুরু করেছে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন দেখা যায় এই স্কুলের মোট ১২ জন শিক্ষকের মধ্যে ১০ জন শিক্ষকই উপস্থিত রয়েছেন। স্কুল তো বন্ধ, তা হলেও কেন তারা স্কুলে এসেছেন এমন প্রশ্নের জবাবে তারা জানান, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে নির্দেশনা দেয়া হয়েছে যে, সরকার স্কুল-কলেজ খুলে দেয়ার জন্য ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। তাই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরই স্কুলে এসে অফিস করতে হবে।

ডিপিইর নির্দেশনায় প্রধান শিক্ষক কিংবা একজন সিনিয়র সহকারী শিক্ষকসহ অন্য আরো দু-তিনজন শিক্ষককে প্রতিদিন অফিসে আসতে বলা হয়েছে। একই সাথে প্রতিটি স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন কাজের তদারকি করতেও ডিপিই থেকে নির্দেশনা রয়েছে। বিশেষ করে স্কুল খোলার পর কোনো শিক্ষার্থী যেন ডেঙ্গু বা এডিস মশার মাধ্যমে আক্রান্ত না হয়, সে জন্যই স্কুলের ভেতরে বা আশপাশে জমে থাকা পানি নিষ্কাশন করতে বলা হয়েছে।

রাজধানীর সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান এই প্রতিবেদককে জানান, ডিপিইর নির্দেশনার আলোকেই আমরা শিক্ষকরা নিয়মিত স্কুলে এসে হাজিরা দিচ্ছি। স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন কাজেরও নিয়মিত তদারকি করা হচ্ছে। স্কুল খোলার ঘোষণা আসার পর যাতে শিক্ষার্থীরা নির্বিঘেœ ও স্বাচ্ছন্দ্যে ক্লাসে ফিরতে পারে সে জন্যই সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
অবশ্য এর আগে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি সাংবাদিকদের বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে এখন আর করোনার সংক্রমণ ৫ শতাংশের নিচে নামার কোনো শর্ত প্রযোজ্য নয়। কেননা আমাদের শিক্ষকদের মধ্যে প্রায় শতভাগই টিকার আওতায় চলে এসেছেন এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও এখন বেশির ভাগই টিকা নিয়েছেন, তাই স্কুল-কলেজ খোলা সময়ের ব্যাপার মাত্র। আর শিক্ষার্থীদের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে তারাও টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবে এবং টিকা নিতে পারবে। তাই এ দিক দিয়েও স্কুল-কলেজ খোলার একটি সম্ভাবনা তৈরি হয়েছে।

গতকাল মন্ত্রিপরিষদ বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় প্রোগ্রাম (কর্মসূচি) ঠিক করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যুক্ত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি নাÑ জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর আগে সচিব সভায় নির্দেশনা দিয়ে দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আজকেও কথা হয়েছে। তারা প্রোগ্রাম ঠিক করছেÑ কিভাবে, যত তাড়াতাড়ি সম্ভব স্কুল-কলেজ খুলে দেয়া যায়। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে ব্রিফ করে দেশবাসী ও আপনাদের সাংবাদিকদের জানাবেন।

উল্লেখ্য, দেশে গত বছরের ৮ ফেব্রুয়ারি প্রথম করোনার রোগী শনাক্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব শিক্ষাপ্রতিষ্ঠান। পরে কয়েক দফায় ছুটি বাড়িয়ে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে নেয়ার চেষ্টা করে সরকার। এর মধ্যে টিভি, রেডিও ও মোবাইল বা অনলাইনে ক্লাস চালু রাখা হয়। কিন্তু করোনার প্রকোপ না কমায় পর্যায়ক্রমে কয়েক দফায় বাড়ানো হয় স্কুল-কলেজের ছুটি। সর্বশেষ এখন আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ছুটি বলবৎ রয়েছে। সব কিছু ঠিক থাকলে ধারণা করা হচ্ছে এর আগেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দিতে পারে শিক্ষা মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com