1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

দেশে করোনায় মৃত্যু ছাড়াল সাড়ে ২৫ হাজার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ২৫ হাজার ৫১৩ জনের মৃত্যু হলো। এসময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জন। মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ২২৯ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৭০৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ২১ হাজার ১৪টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৫১৩ জনের।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ২৯৬০, ময়মনসিংহে ২০৮, চট্টগ্রামে ১০২৯, রাজশাহীতে ২৭৫, রংপুরে ১৩৯, খুলনায় ২৭৬, বরিশালে ১৫৮, সিলেটে ২০৪ জন রয়েছেন।

এছাড়া নতুন মৃত্যু ১১৪ জনের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৫৮ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ৪২, চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ৬, খুলনায় ১৩, বরিশালে ৫, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৬৪৬ জন এবং নারী ৮ হাজার ৮৬৭ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৬৭ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৪, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছর বয়সী ১, শূন্য থেকে ১০ বছর বয়সী ১ জন মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com