1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ডা. জুবাইদা রহমান, শিশুস্বাস্থ্য নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা

আশা করছি তালেবান কথা রাখবে: পাকিস্তান সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেছেন, মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করার যে প্রতিশ্রুতি তালেবান দিয়েছে তা এই গোষ্ঠী বাস্তবায়ন করবে বলে ইসলামাবাদ আশা করছে।

শুক্রবার পাকিস্তানের এবোটাবাদ শহরের একটি সামরিক ক্যাডেট কলেজ পরিদর্শনে গিয়ে এক বক্তব্যে একথা বলেন জেনারেল বাজওয়া।

তিনি বলেন, আফগানিস্তানের অস্থিতিশীলতা ও গোলযোগের জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে যেসব বক্তব্য দেওয়া হয় সে ব্যাপারে ইসলামাবাদ নীরব থাকবে না।

পাকিস্তান সেনাপ্রধান দাবি করেন, পাকিস্তান বরং আফগানিস্তান সংকট সমাধানে সহযোগিতা করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করছে।

জেনারেল বাজওয়া বলেন, আফগানিস্তানের নিরাপত্তাহীনতার কারণে পাকিস্তানকে এ পর্যন্ত চড়া মূল্য দিতে হয়েছে। তিনি আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলে তাতে উপকৃত হবে পাকিস্তান। এ কারণে দেশটির শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সম্ভাব্য সবরকম চেষ্টা করবে ইসলামাবাদ।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবানকে স্বীকৃতি দেওয়া হবে কিনা সে ব্যাপারে শিগগিরই প্রধানমন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com