1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নেতাকর্মীদের মুক্তি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহসহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত ১৬ নেতাকর্মীর মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি খালেদা হক।

এ সময় বক্তারা হুঁশিয়ার করে দিয়ে বলেন, মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে আরও কঠিন কর্মসূচি দিয়ে দুর্বার আন্দোলন করা হবে। এটি একটি পরিকল্পিত মামলা। মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে ফাঁসাতে এ মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা সদর উপজেলা পরিষদ চত্বরে মেয়র সাদিক আবদুল্লাহ’র ওপর গুলি করার প্রতিবাদ জানান। একইসাথে মেয়রসহ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েককৃত মামলার প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামলী সাহা, সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর কোহিনুর বেগম এবং সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফাসহ অন্যান্যরা।

উল্লেখ্য, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বাসভবনে দফায় দফায় হামলা ঘটনায় মামলা দায়েরের পর নগরীতে এখন শুনশান নীরবতা। আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। দুই মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে চলছে অভিযান। তবে এ অভিযানে আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com