1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

সূত্রাপুরে হেলে পড়েছে ছয়তলা ভবন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীর সূত্রাপুর এলাকার একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন একে ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পর জেলা প্রশাসন ভবনটি সিলগালা করেছে।

শুক্রবার সূত্রাপুরের কুলুটোলা য়৪৭/২ তনুগঞ্জ লেনে হাজী বাড়ি নামে ভবনটি হেলে পড়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে সূত্রাপুর এলাকার ওই ছয় তলা ভবন হেলে পড়ার খবর আসে। খবর পেয়ে ত্রাপুর ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে যায়। পরে ভবন থেকে বাবুল রায় রতন (৬০) নামের এক প্যারালাইজড রোগীকে উদ্ধার করা হয়। যার বয়স আনুমানিক ৬০ বছর।

ডিউটি অফিসার বলেন, উদ্ধার কাজ শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। এছাড়া রাজউকের চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে জেলা প্রশাসন ভবনটি সিলগালা করা করেছে।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম বলেন, ভবন হেলে পড়ার খবর পেয়ে সূত্রাপুর থানার পুলিশ, ঢাকা জেলা প্রশাসক প্রতিনিধি, রাজউক প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রতিনিধি, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। ভবনটি খালি করে রাত ১০টার দিকে সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com