1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব ডিজিটাল সেবায় বড় অগ্রগতি: ই-ফায়ার লাইসেন্স চালু, বন্ধ হলো ম্যানুয়াল পদ্ধতি ইরানের সংশোধিত নতুন প্রস্তাব পাকিস্তানের হাতে, যুদ্ধ বন্ধে নতুন উদ্যোগ ফ্লোরিডায় উদ্ধার দ্বিতীয় মরদেহ নাহিদা সুলতানা বৃষ্টির, দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু শ্রমিকদের কল্যাণে বন্ধ কারখানা চালুর ঘোষণা দিলেন তারেক রহমান রেমিট্যান্সের ভিত্তি গড়েছিলেন Ziaur Rahman: রাষ্ট্রপতি Mohammed Shahabuddin অসুস্থ হজযাত্রীর খোঁজ নিতে রাতে কুর্মিটোলা হাসপাতালে ধর্মমন্ত্রী কায়কোবাদ কুমিল্লায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়— মিয়া গোলাম পরওয়ার চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব

পৌর কাউন্সিলর হাজী মোর্শেদ পিস্তল-গুলিসহ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টাঙ্গাইল পৌরসভার ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান মোর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত হাজী মোর্শেদ শহরের বিশ্বাস বেতকা এলাকার আব্দুর রহিমের ছেলে। গ্রেপ্তারের পর তার বাসায় অভিযান চালিয়ে দুইটি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি দেলোয়ার হোসেন জানান, শহরের সাবালিয়া এলাকার মৃত কোরবান আলীর ছেলে সৈয়দ আশিকুর রহমান আশিক বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর মডেল থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় তিনি টাঙ্গাইল পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সভাপতি আতিকুর রহমান ওরফে হাজী মহসীন ওরফে মোর্শেদসহ ৫ জন এবং অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করেন।

পরে দুপুর পৌনে ২টার দিকে টাঙ্গাইল পৌরসভার সামনে থেকে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেনের নেতৃতে সদর থানা পুলিশ এবং ডিবি পুলিশের একটি দল হাজী মোর্শেদকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেলের উপস্থিতিতে আতিকুর রহমান ওরফে হাজী মহসীন ওরফে মোর্শেদের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় হাজী মোর্শেদের ঘর থেকে ফলস্ ছাদের ওপর প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি কম্বলের ভেতর থেকে একটি নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ৭.৬২ পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, আতিকুর রহমান মোর্শেদের বিরুদ্ধে বিগত ২০১২ সাল থেকে এ পর্যন্ত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে যুবলীগের দুই নেতাসহ বেশ কয়েকজনকে হত্যা, পৌরসভার মেয়রকে মারপিট, ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজি উল্লেখ্যযোগ্য।

পুলিশ সুপার আরও বলেন, বৃহস্পতিবার সকালে মোর্শেদের বিরুদ্ধে ৫ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন এক যুবক। এর পরিপ্রেক্ষিতে মোর্শেদকে গ্রেপ্তার করা হয়। যেহেতু মোর্শেদ বর্তমানে কাউন্সিলর, তাই অভিযান যেন প্রশ্নবিদ্ধ না হয়, তাই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com