1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

পরীমনিকে দফায় দফায় রিমান্ডের এখতিয়ার নিয়ে হাইকোর্টে প্রশ্ন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার এখতিয়ার নিয়ে হাইকোর্টে প্রশ্ন তুলেছেন আলোচিত আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে বৃহস্পতিবার এ প্রশ্ন তোলা হয়। পরীমনির রিমান্ড বন্ধে আদালতের কাছে স্বপ্রণোদিত আদেশ চান ওই আইনজীবী।

তবে আদালত ওই আইনজীবীকে লিখিত আবেদন দিতে পরামর্শ দিয়েছেন। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আদালতে ড. ইউনুছ আলী আকন্দ বলেন, মাই লর্ড, সিআরপিসিতে (ফৌজদারি কার্যবিধি) রিমান্ডের কোনো বিধানই নেই। এরপরও চিত্রনায়িকা পরীমনিকে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে। তাই রিমান্ড বন্ধে আদালতের কাছে স্বপ্রণোদিত আদেশ প্রার্থনা করছি।

এ সময় আদালত বলেন, কোন মামলায় রিমান্ড নেওয়া হচ্ছে বা চাচ্ছে- তা পত্রিকার খবর দেখে অনেক সময় বোঝা যায় না। আদালত বলেন, মনে করুন- কোনো এক ব্যক্তিকে এক মামলায় আটক করেছে। আরও তার বিরুদ্ধে একাধিক মামলা হচ্ছে। তাকে একেক সময় একেক মামলায় রিমান্ডে নিচ্ছে। এটি তো নিতেই পারে। তবে কত বার রিমান্ড নিচ্ছে, কত দিন রিমান্ড নিচ্ছে, এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আদালত বলেন, এগুলোতে সুয়োমোটো রুল (স্বপ্রণোদিত আদেশ) জারি করা যায় না। তাই আপনি আগে একটা আইনি নোটিশ দেন। কোন আইনে রিমান্ডে নেয়- তা জানেন। এরপর আপনি যথাযথভাবে আবেদন নিয়ে আসতে পারেন। তারপর আমরা দেখব।

জবাবে ইউনুছ আলী আকন্দ বলেন, সিআরপিসির ১৬৭ ধারায় আছে- আদালত জুডিশিয়ালি রিমান্ড দিতে পারে। কিন্তু পুলিশ রিমান্ড দেওয়ার কোনো বিধান নেই।

উল্লে­খ্য, গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানায় মামলা করে র‌্যাব। এ মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার পরীমনির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বনানী থানায় করা এই মামলায় পরীমনিকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল সিআইডি। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই মামলায় প্রথম দফায় চারদিন ও দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com