1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

এসএসসি-এইচএসসির পরীক্ষার বিষয়ে নতুন নির্দেশনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩৯০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রত্যেক বিষয়ের যেকোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের ওপর খাতা তৈরি করে স্ব স্ব প্রতিষ্ঠানে জমা দিতে এসএসসি পরীক্ষার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার্থীদেরও নৈর্বাচনিক বিষয়ের প্রতি পত্রের জন্য ব্যবহারিকের দুইটি করে কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতেও বলা হয়েছে।

বুধবার চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এ সংক্রান্ত নির্দেশনা দেয় ঢাকা শিক্ষা বোর্ড।

নির্দেশনায় বলা হয়, করোনা মহামারি পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিকের খাতা (নোট বুক) জমা নেয়া প্রয়োজন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতিপত্রে দুটির বেশি ব্যাবহারিক কার্যক্রম যদি কোনো শিক্ষার্থী সম্পন্ন করে থাকে তাহলেও শিক্ষার্থী ওইসব ব্যবহারিক খাতা বা নোট বুক জমা দিতে পারবে।

এদিকে চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। বোর্ডের নির্দেশনায় যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কী কী ব্যবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com