1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
🏏 টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা: দলে নতুন মুখ তাজ নেহার, বাদ শারমিন সুলতানা হরমুজ প্রণালি চিরতরে বন্ধের হুঁশিয়ারি ইরানের—বিশ্ব জ্বালানি বাজারে নতুন শঙ্কা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়, জমকালো আয়োজন জওহরলাল নেহরু পুলিশকে জনগণের রক্ষক হওয়ার আহ্বান তারেক রহমানের, ফ্যাসিবাদ-স্বৈরাচারের বিরুদ্ধে নতুন শপথ কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ‘সুখবর’ জানালেন শিক্ষামন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩২৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।তবে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর ‘সুখবর’ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ জন্য তাদের সব প্রস্তুতি আছে বলেও জানান।

আওয়ামী লীগ যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির কথা জানান শিক্ষমন্ত্রী।

তিনি বলেন, আমরা অনুকূল পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, আশা করি দ্রুতই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব।

শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এই সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন, কীভাবে আমরা কত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি।

‘প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষার্থী-অভিভাববকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়। যতোদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি।’

তিনি আরও বলেন, তৃতীয়ত, আমরা যেনো সবসময় প্রস্তুত থাকি যে পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র আমরা যেনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য তিনি তার নির্দেশনা দিয়ে রেখেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন এখন সংক্রমণের হার ও মৃত্যু নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত, জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে।

‘আমরা আশা করি খুব দ্রুতই হয়তো সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায় অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করি সেই পর্যায়ে পৌঁছাবে। সেই লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা আমরা চাই।’

সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুততম সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে বলেও প্রত্যাশা করেন শিক্ষামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com