1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডিসহ ১১ জনের বিরুদ্ধে মানহানি মামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৬১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলম, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামসহ ১১ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন পটিয়ার সংসদ সদস্য (চট্টগ্রাম-১২) ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

বুধবার (১৮ আগস্ট) পটিয়ার যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবদুল কাদেরের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। সামশুল হকের পক্ষে মামলাটি রুজু করেন পটিয়া আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট দীপক কুমার শীল। তিনি মামলা দায়েরের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত মামলাটি গ্রহণ করে ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন আদালত।

তিনি আরও বলেন, হুইপ ও তার ছেলের বিরুদ্ধে একের পর এক ভিত্তিহীন, কাল্পনিক সংবাদ পরিবেশন করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন সংবাদমাধ্যম।

মামলার বিবাদীরা হলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহআলম, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ ২৪ এর সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক ইনামুল হক চৌধুরী, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার সাইদুর রহমান রিমন, রিয়াজ হায়দার চৌধুরী, কালের কণ্ঠের রিপোর্টার এস এম রানা, বাংলাদেশ প্রতিদিনের মোহাম্মদ সেলিম।

মামলার এজাহারে বলা হয়েছে, জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছিল বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন গণমাধ্যম কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজ এবং নিউজ ২৪ এ। আরও বলা হয় বিবাদীরা পরস্পরের যোগসাজশে মিথ্যা প্রচারিত ও প্রকাশিত সংবাদ দ্বারা বাদী ও বাদীর পরিবারের মানহানি ঘটিয়েছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে বসুন্ধরা গ্রুপের পত্রিকা, অনলাইন ও টিভিতে ১০০টির অধিক মিথ্যা সংবাদ পরিবেশন করে হুইপ সামশুল হক চৌধুরীর সামাজিক, রাজনৈতিক সম্মানহানি করেন। যাতে ওনার শারীরিক, মানসিক এবং আর্থিক ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

একাধারে মিথ্যা মানহানিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে মামলার বাদী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের দ্বারস্থ হোন এবং ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com