1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

চার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চার বছর দেড় মাস পর সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ-এনইসির সম্মেলন কক্ষে বৈঠক শুরু হয়। সভায় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন।

সরকারপ্রধানের উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর গত ৪ জুলাই চার বছর পর সচিব সভা করার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই সভা স্থগিত করা হয়। চলতি বছর করোনার সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধ তুলে নেয়ার পর নতুন করে সচিব সভা অনুষ্ঠিত হচ্ছে।

সচিবদের নিয়ে প্রতি বছর একটি বিশেষ সভা করেন সরকারপ্রধান। সচিব সভা করার এই রীতি প্রতি বছরই পালিত হয়। তবে কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ৪ জুলাই যখন সচিব সভার তারিখ নির্ধারিত হয়েছিল তখন তার এজেন্ডা ছিল- খাদ্য নিরাপত্তা, করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা, সরকারি খাতের আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও বিবিধ বিষয়।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com