1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ও ‘চেইন অভ কমান্ড’-এর ক্ষেত্রে কোনো আপস নয়- স্বরাষ্ট্রমন্ত্রী মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া

চূড়ান্ত প্রতিবেদনে মুনিয়ার বোনের নারাজি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনার মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনে নারাজি (অনাস্থা) জানিয়েছেন মুনিয়ার বোন, মামলার বাদী নুসরাত জাহান তানিয়া।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে চূড়ান্ত প্রতিবেদনে বাদী নারাজি দাাখিল করেন। নারাজিতে পুলিশ মামলাটি সঠিকভাবে তদন্ত না করে প্রভাবিত হয়ে ‌‘অভিযোগ প্রমাণিত হয় নাই মর্মে আসামিকে অব্যাহতির আবেদন করেছেন’ মর্মে উল্লেখ করে মামলা অন্য তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করার আবেদন করেন মুনিয়ার বোন।

ওই নারাজির উপর শুনানি গ্রহণ করে পরে আদেশ দিবেন বলে জানিয়েছেন বিচারক।

এর আগে গত ১৯ জুলাই আদালতে মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ওই প্রতিবেদনে মুনিয়ার আত্মহত্যায় বসুন্ধরার এমডি সায়েমে সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

রাজধানীর অভিজাত এলাকা গুলশানের একটি ফ্ল্যাট থেকে গত ২৬ এপ্রিল সন্ধ্যার পর মোসারাত জাহান (মুনিয়া) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহানকে আসামি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com