1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সালাম গ্রহণ, আকাশে মিগ-২৯’র চমক স্বাধীনতা দিবসে জিয়া–খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, রাজনৈতিক বার্তা স্পষ্ট স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে ডা. শফিকুর রহমানের শ্রদ্ধা ও দোয়া রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরলেন সালাহউদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে ডিবি ২৬ মার্চ: ঘোষণার আহ্বান থেকে রক্তঝরা প্রতিরোধ—স্বাধীনতার সূচনায় ইতিহাসের নির্মম ও গৌরবময় অধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর

ভারতে রাজনৈতিক আশ্রয় খুঁজছেন গনি মন্ত্রিসভার সদস্যরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আফগানিস্তান তালেবানের দখলে যেতেই দেশ ছেড়ে তাজিকিস্তান পালিয়েছেন প্রেসিডেন্ট আশরফ গনি। তার মন্ত্রিসভার অনেক সদস্যই ভারতে আশ্রয় খুঁজছেন। ইতোমধ্যে অনেকে ভারতে গিয়ে পৌঁছেছেন।

শুক্রবার থেকেই আফগানিস্তানের রাজনৈতিক মহলের বেশ কিছু বড় নেতা ভারতে যেতে শুরু করেন। ওয়াহিদুল্লাহ কালিমজাই, আব্দুল আজিজ হাকিমি, আব্দুল কাদির জাজাই, মালেম লালা গুল, জামিল কারজাই, হামিদ কারজাই, শুকরিয়া এসাখেইল, মুহাম্মদ খান, আবদুল হাদি আরঘান্দিওয়াল, মুহাম্মদ শরিফ শরিফি, মরিয়ম সোলাইমানখেইল প্রমুখ সংসদ সদস্যরা রয়েছেন সেই তালিকায়।

তাদের মধ্যে কয়েকজন মন্ত্রীও ছিলেন গনি মন্ত্রিসভায়। পরিস্থিতি জটিল হতেই ভিসা নিয়ে ভারতে চলে যান তারা। আরও অনেকে সেই পথ অনুসরণ করতে পারেন বলে গণমাধ্যসের খবরে জানা গেছে। এছাড়া অনেকে ইরানেও আশ্রয় নিচ্ছেন বলে জানা গেছে।

এদিকে, যদি কিছু আফগান নেতা ভারতে চলে যাচ্ছেন, তাদের আশ্রয় দেওয়ার বিষয়ে এখনও ভারতের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com