1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

বাঁশের বাঁকা কঞ্চিতে জাতীয় পতাকা, অভিযানে প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সঠিকভাবে পতাকা উত্তোলন না করায় কালীগঞ্জে বিকাশ সেল অফিসসহ ৮টি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার রোববার (১৫ আগস্ট) দুপুরে প্রথমে শহরের জনতা মোড়ে অবস্থিত বিকাশের অফিসে অভিযান চালান। এ সময় তিনি ওই অফিসের প্রবেশপথ গেটের গ্রিলে বাঁশের কঞ্চি দিয়ে বাঁধা জাতীয় পতাকা অপসারণ করেন। এরপর শহরের আরও ৮টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

উল্লেখ্য, সকালে পতাকা উত্তোলনের কিছু অসংগতির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশাসন অভিযানে নামে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ভূপালি সরকার জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে শহরের কিছু প্রতিষ্ঠানে অংসগতিপূর্ণভাবে জাতীয় পতাকা উত্তোলন করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন চিত্র দেখেই রোববার শহরে অভিযানে নামেন তিনি। দুপুর ১ টার দিকে শহরের জনতা মোড়ে অবস্থিত বিকাশ সেল এর অফিসে গিয়ে দেখতে পান, মূল সিঁড়ির দরজার গ্রিলের সাথে কঞ্চি দিয়ে জাতীয় পতাকা বাঁধা রয়েছে। এ সময়ে ওই অফিসের কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট কাউকে না পেয়ে পতাকা অপসারণ করেন। এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে পার্শ্ববর্তী দোকানদারদের অবহিত করে আসেন। অনুরূপভাবে তিনি শহরের আরও ৮ টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বাংলাদেশ জাতীয় সংগীত ও পতাকা বিধিমালা আইনে ৪ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ অভিযান পরিচালনাকালে কালীগঞ্জ থানার এসআই শেখ সুজাত আলীসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com