1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
যাকাত ব্যবস্থাপনা জোরদার হলে ১০–১৫ বছরে দারিদ্র্য কমবে: তারেক রহমান সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল কমিটি গঠিত হাফেজদের সঙ্গে বিএনপি নেতা ড. মারুফের ইফতার ও দোয়া মাহফিল গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য চার নারী পেলেন ‘রাঁধুনি কীর্তিমতী সম্মাননা ২০২৫’ ভিভিআইপি ফ্লাইটে ব্যবহৃত বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি, তদন্তে রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য নারী দিবসে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের অনুরোধ 

হাফেজদের সঙ্গে বিএনপি নেতা ড. মারুফের ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নলচক ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় কোরআনের হাফেজদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। এসময় তিনি বলেন, পবিত্র কোরআনের শিক্ষাই মানুষের জীবনের সঠিক দিকনির্দেশনা দেয়। কোরআনের হাফেজদের উচিত এই আলোর বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করা।
তিনি আরও বলেন, নৈতিকতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম-ওলামা ও হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি আদর্শ সমাজ গঠনে কোরআনের শিক্ষা মানুষের মাঝে বিস্তৃত করা সময়ের দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com