1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত

দাউদকান্দিতে ধানের শীষের জয়ধ্বনি, বিপুল ব্যবধানে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। দাউদকান্দি উপজেলার ১০৭টি ভোটকেন্দ্রের ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,০১,৩৯৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৭৩,৩৩৯ ভোট। ফলে দাউদকান্দিতে ২৮,০৫৫ ভোটের উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেন ড. মোশাররফ।
এই ফলাফলকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ‘গণরায়ের স্পষ্ট বার্তা’ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, দীর্ঘদিন পর জনগণ নির্ভয়ে ভোট দিতে পেরে তাদের পছন্দের প্রার্থীকে বিপুল সমর্থনে নির্বাচিত করেছেন। দাউদকান্দির বিভিন্ন এলাকায় ফলাফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় শুধু একটি আসনের বিজয় নয়; বরং এটি এলাকার ভোটারদের আস্থা ও রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। অভিজ্ঞ রাজনীতিক হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতি জনগণের সমর্থন আবারও প্রমাণিত হলো।
এদিকে, বিজয়ের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের এই রায় উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে স্পষ্ট অবস্থান। তিনি দাউদকান্দির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com