1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত

এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে সর্বোচ্চ দিয়ে কাজ করবো

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার দেখা হয়েছে

মোঃ ওমর ফারুকঃ ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী ২ আসনের হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা একরামুল হক ভুঁইয়া। তিনি ফেনী জেলায় ২৪এর ভয়াবহ বন্যা ও করোনা মহামারীর সময় সাধারণ মানুষের পাশে থেকে ব্যাপক জনপ্রিয়তা পায়। এবারের নির্বাচনে ভোটারদের প্রত্যাশা ও নির্বাচনী পরিবেশসহ ফেনীর উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে সকালের সময়ের সাথে কথা বলেছেন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটারদের কেমন সাড়া পেয়েছেন,এমন প্রশ্নের জবাবে ফেনী জেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা একরামুল হক ভুঁইয়া বলেন,আমি জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জন্য বন্যা ও করোনা মহামারীতে কাজ করেছি।আমি এবার নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হয়ে হাতপাখা প্রতীক নিয়ে ফেনী সদর উপজেলার ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়নে ভোটারদের ধারে-ধারে গিয়েছি। ভোটাররা আবেগাপ্লুত,নানা শ্রেনী পেশার মানুষ আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমার বিশ্বাস ভোটারেরা আমাকে সাদরে গ্রহণ করবে।

আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ভোটারদের উপস্থিতি নিয়ে তিনি বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে মানুষ গত ১৭ বছর কোন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই এবারের নির্বাচনে ভোটারদের মধ্যে আনন্দ, উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে,তাই আগামী নির্বাচনে সর্বোচ্চসংখ্যক ভোটার উপস্থিতি দেখা যাবে।
তিনি এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্ব দিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও ফেনী শহরের জলাবদ্ধতা নিয়ে বিশেষ পরিকল্পনার কথা বলেছেন, শহরের ট্রাংকরোড় থেকে লালপোল পর্যন্ত ড্রেনেজ নির্মান ও খাল সংস্কার করবে বলে তিনি জানান। এছাড়াও শিক্ষা ব্যবস্থা নিয়ে তার আলাদা পরিকল্পনা রয়েছে, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে বিশেষ কমিটি করে শিক্ষার মান- উন্নয়নে কাজ করবেন। এদিকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে ফেনীতে মেডিকেল কলেজ ও আধুনিক মানের মাও শিশু হাসপাতাল নির্মাণের প্রত্যাশার কথা জানিয়েছেন।

ফেনির কৃষি খাতে বিপ্লব ঘটাবেন বলে প্রত্যাশার কথা বলেছেন, এ খাতগুলো খাদ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং কাঁচামাল সরবরাহের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন ধান, গম, পাট, ডাল, শাক-সবজি ও ফলমূল শস্য খাতের, আর গরু-মহিষ ও পোল্ট্রি প্রাণিসম্পদে ও ফেনীর অবদান রয়েছে। কৃষিতে সহজ শর্তে লোন দেওয়াসহ বিশেষ ভর্তুকীর ব্যবস্থা করবেন।

ফেনীর অর্থনৈতিক উন্নয়নে সোনাগাজী ইকোনমিক জোন ও মিরশ্বরাই নিয়ে শিল্প কারখানা গড়ে তুলে ফেনীর মানুষের ব্যপক কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনার কথা জানান,এছাড়াও ফেনীর পুরাতন বিমান বন্দর এলাকায় বিশেষ শিল্প কারখানা গড়ে তুলবেন সেনাবাহিনীর সাথে সমঝোতার ভিত্তিতে।

আসন্ন ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিষয়ে তার অভিযোগ রয়েছে, বিভিন্ন জায়গায় তার ব্যানার,ফেস্টুন সরিয়ে নিয়েছে উড়ন্ত পাখির প্রতীকের একজন প্রার্থীর কর্মীরা,এছাড়াও শহরের ট্রাংকরোডে উড়ন্ত পাখির প্রার্থীর সমর্থনে নৃত্য-নাচ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে। এ বিষয়ে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা নিরবতা থাকায় গভীর সমালোচনা করেছেন। সবশেষে আসন্ন নির্বাচনে নিজের জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী, এবং এমপি নির্বাচিত হলে ফেনীর উন্নয়নে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার কথা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com