1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ

ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ২ ফেব্রুয়ারি ২০২৬
‘ভিন্ন দল ভিন্ন পথ: দেশের প্রশ্নে ঐক্যমত’—এই স্লোগান সামনে রেখে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী জুলাই বিপ্লবে অংশ নেওয়া সর্বদলীয় ও রাজনৈতিক–অরাজনৈতিক ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত জুলাই মঞ্চের ১২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদন দেওয়া হয়।
পুনর্গঠিত কমিটিতে আরিফুল ইসলাম তালুকদারকে আহ্বায়ক এবং সাকিব হোসাইনকে সদস্যসচিব করা হয়েছে। আবু হানিফ মুখপাত্র এবং ওয়াসির আল মাসতুর মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন। জুলাই মঞ্চের প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই কমিটি দায়িত্ব পালন করবে।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন—গোলাম রহমান, নাজমুস সাকিব, শাহরিয়ার মান্নান আসিফ, আব্দুজ জাহের, ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং শাক, জসিমউদ্দীন আকাশ, আরিফ হোসেন, আবুল কাশেম মজুমদার, নিজাম উদ্দিন, রুহুল আমিন লিফটন, আলহাজ মাসুম বিল্লাহ, অ্যাডভোকেট মো. মঈনুদ্দিন, এস এম শাহজালাল সাইফুল ও মোহাম্মদ আনোয়ার হোসেন।
যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন—রাকিব হোসেন গাজী, আলী হোসেন তন্ময়, হাসনাত খান, মাহবুব জনি, আবুল হাসান, রবিউল আউয়াল তুহিন, ফয়সাল আহমেদ রুপক, মো. খোকন মিয়া, মাহবুব আলম আকাশ, রাকিব মাহমুদ কালাম, হারুন অর রশিদ, জাকির হোসেন মারুফ, আহমেদ রাব্বি, আব্দুল জলিল স্বপন ও তাহমিনা আক্তার।
এ ছাড়া যুগ্ম মুখপাত্র হিসেবে তাসমিয়া রহমান, মুখ্য সমন্বয়ক শাহরিয়ার আলম এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে সাংবাদিক নুরুল আমিন হাসান, নুরুজ্জামান ইমন, সালমান আহমেদ শুভ, মাওলানা আশরাফুল ইসলাম সাদ, মো. ফাহাদ ইসলাম, মো. আনারুল ইসলাম জীবন খান, আমিনুল ইসলাম তালুকদার, হাসিব মল্লিক, আকাশ চৌধুরী, শামসাদ জাহান তানিয়া, সারোয়ার হোসেন সানি, আনিসুর রহমান বাবু, সাকিব আল হাসান, ফরিদ ইকবাল রানা ও ফাইজা রহমান দায়িত্ব পেয়েছেন।
যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে দায়িত্বে রয়েছেন—আহমেদ আসহাব শোভন, শাহেদুর রহমান রাফি, মির্জা মুবিন, কাজী মো. ইমাম হোসেন ইলিয়াত, মুহাম্মদ আবদুল হামিদ সাফওয়ান, গাজী সারোয়ার হোসেন, ইশতিয়াক মো. তানভীর, ইব্রাহিম মাহমুদ, সারোয়ার জাহান নুর, সাদমান ফুয়াদ, ফয়সাল আহমদ ও মো. আবু তালহা সরকার। মুখ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন—মেহেদী হাসান বাবু খাঁন, সালাউদ্দিন সালমান, মাওলানা নুরুল্লাহ মাহমুদ ও অ্যাডভোকেট হাবিবুর রহমান।
শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে শাহীনা বেগম, জারতাজ পারভীন ও শিউলী আক্তার অন্তর্ভুক্ত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফুয়াদ হাসান, আহত প্রতিনিধি সুরাইয়া আকতার আন্তা, আলেম সমাজ প্রতিনিধি মাওলানা মারুফ বিল্লাহ, কারাবন্দী সুরক্ষা প্রতিনিধি সায়ীদ আহমেদ শাহীন, সাধারণ ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান, কওমি ছাত্র প্রতিনিধি হাফেজ মুহাম্মদ নুহাদ, ঢাকেবি ছাত্র প্রতিনিধি নাহিদ আলম, যুব প্রতিনিধি মাওলানা জিয়াউর রহমান এবং শ্রমিক প্রতিনিধি শাহীন হাওলাদার দায়িত্ব পেয়েছেন।
দুর্নীতি, গুম, সন্ত্রাস-চাঁদাবাজি, বিচারবহির্ভূত হত্যা, মব ভায়োলেন্স, ধর্ষণ ও নারী নিরাপত্তা, মামলা ও নিয়োগ বাণিজ্য, আধিপত্যবাদ, বাজার সিন্ডিকেট ও খাদ্য ভেজাল প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুতে পৃথক প্রতিনিধিরাও দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সমাজকল্যাণ, মানবাধিকার, স্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার, শিক্ষা উন্নয়ন, প্রবাসী কল্যাণ, ক্রীড়া, নিরাপদ সড়ক, ভাড়াটিয়া ও যাত্রী অধিকার, পরিবেশ, ধর্মীয় সম্প্রীতি, ছিন্নমূল পুনর্বাসন ও সামাজিক সংস্কার খাতে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
জুলাই মঞ্চের নেতারা জানান, পুনর্গঠিত এই কমিটির মাধ্যমে গণতান্ত্রিক ঐক্য আরও সুসংহত হবে এবং রাষ্ট্র সংস্কার ও জনস্বার্থভিত্তিক আন্দোলনে সমন্বিত উদ্যোগ জোরদার করা ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com