1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ

ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার দেখা হয়েছে

ফেনী প্রতিনিধি:
ফেনী প্রেসক্লাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকতার চ্যালেঞ্জ, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং দেশের সমসাময়িক রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের আলো ফেনী জেলা প্রতিনিধি ও সাংবাদিক সংগঠক আবুল হাসনাত তুহিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী–২ আসনের সংসদ সদস্য ও এবি পার্টি মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন,
“জুলাই আন্দোলনের সময় আমরা প্রত্যক্ষ করেছি সাংবাদিকরা কী পরিমাণ ঝুঁকি ও ত্যাগ স্বীকার করে মাঠে কাজ করেছেন। আমি নিজেও একজন সাংবাদিক হিসেবে এই পেশার দায়বদ্ধতা অনুভব করি। দৈনিক বাংলাদেশের আলো ১৭ বছর ধরে যে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে, তা সত্যিই প্রশংসনীয়।”
তিনি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক সংগ্রাম-এর ফেনী জেলা প্রতিনিধি এ.কে.এম আবদুর রহীম।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক আ. ম. আবদুর রহীম, যুবশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রিন্স মাহমুদ আজিম, উত্তর মজলিশপুর মোহাম্মাদিয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার সুপার মা. মুফতি নুর হোসাইন, সাবেক ফেনী প্রেসক্লাব সভাপতি ও ডিবিসি নিউজের ফেনী জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি জরুল হক মিলন, বাংলাদেশের খবর-এর প্রতিনিধি এম এমরান পাটোয়ারী, দৈনিক সন্ধ্যাবাণী-র ফেনী জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা ইসহাক চৌধুরী, চ্যানেল এস-এর প্রতিনিধি আহসান উল্লাহ, রাজধানী টেলিভিশনের প্রতিনিধি আলাউদ্দিন সবুজ, ফেনী বার্তা-র ইমরান পাটোয়ারী ও ইসমাইল হোসেন, দৈনিক লাখো কণ্ঠ-এর প্রতিনিধি রহিম আলী জাবেদ, বাংলা এডিশন-এর প্রতিনিধি মহিউদ্দিন, দৈনিক নয়াপায়গাম-এর রিপোর্টার ফখরুল ইসলাম সজীব এবং দৈনিক ঘোষণা-র স্টাফ রিপোর্টারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে দৈনিক বাংলাদেশের আলো-র দীর্ঘ ১৭ বছরের পথচলা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশ ও সমাজ উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আগামীর পথচলায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কর্মসূচির সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com