1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

দাউদকান্দিতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় গোয়ালমারী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান প্রধানের বিএনপিতে যোগদান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার দেখা হয়েছে

এসব এম শাহ্ জালাল সাইফুল: দাউদকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হলো। দাউদকান্দি উপজেলা গোয়ালমারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান প্রধান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।
আজ দাউদকান্দিতে আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানে দাউদকান্দি–মেঘনা তথা কুমিল্লা–১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রার্থী, তিনবারের সাবেক সফল মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ড. খন্দকার মোশাররফ হোসেনের হাত ধরে তিনি বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি আজ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। জনাব আব্দুল মান্নান প্রধানের মতো জনপ্রতিনিধিদের বিএনপিতে যোগদান প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তনের পক্ষে এবং বিএনপির নেতৃত্বের ওপর আস্থা রাখছে।”
তিনি আরও বলেন,
“তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও ভোটের লড়াইয়ে দাউদকান্দি–মোঘনা, তিতাস অঞ্চলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নবাগত নেতা আব্দুল মান্নান প্রধান তাঁর প্রতিক্রিয়ায় বলেন,
“দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে চাই।”
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা এ যোগদানকে দাউদকান্দি উপজেলায় বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোয়ালমারী ইউনিয়নের চেয়ারম্যানের বিএনপিতে যোগদান কুমিল্লা–১ আসনে দলটির সাংগঠনিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং আসন্ন রাজনৈতিক আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে বিএনপির জন্য নতুন গতি ও মাত্রা যোগ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com