1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন ফাল্গুনী পূর্ণিমায় হলি-রঙে রঙিন খাগড়াছড়ি ব্যক্তিপূজার রাজনীতি নয়, সংযমের বার্তা—রাজধানীজুড়ে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাহরাইনের রাজার শোকবার্তা

ষড়যন্ত্রে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না: তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না—এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত কিংবা সুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না; অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন অবস্থানই বিএনপির রাজনৈতিক পরিচয়।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম ও খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনামলে যেসব মা সন্তান হারিয়েছেন, যেসব বোন স্বামী হারিয়েছেন—তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আজও রাষ্ট্রের নেই। গুম ও খুনের দায় রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না, উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।
বিএনপি চেয়ারম্যান ঘোষণা দেন, বিএনপি সরকারে এলে গুম ও খুনের শিকার শহীদদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে সড়ক ও স্থাপনার নামকরণ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, প্রতিটি বিচার প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান সতর্ক করে বলেন, সবাইকে সজাগ থাকতে হবে, যেন কোনো ষড়যন্ত্র সফল না হয়। তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, যে দল অন্যায়ের সঙ্গে আপস করে না, সেই দলকে ষড়যন্ত্র কিংবা অপপ্রচারের মাধ্যমে দমন করা সম্ভব নয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ দলীয় নেতৃবৃন্দ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com