1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
🛢️ আমিরাতের ঐতিহাসিক সিদ্ধান্ত: ওপেক ও ওপেক প্লাস ছাড়ছে ইউএই, জ্বালানি বাজারে নতুন অনিশ্চয়তা বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

দাউদকান্দিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল এনসিপির কয়েক শত নেতাকর্মীর গণযোগদান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল | দাউদকান্দি (কুমিল্লা)
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গণতন্ত্রের মা, আপোষহীন নেতৃত্বের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলটি বিএনপির রাজনৈতিক শক্ত অবস্থান ও পুনরুত্থানের এক সুস্পষ্ট বার্তায় রূপ নেয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম লতিফ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল হাশেম, নূর মোহাম্মদ সরকার, জসিম উদ্দিন আহমেদ, শাওগাত চৌধুরী পিটার, এ কে এম সাত্তার, কামাল হোসেন, সাইফুল আলম ভূঁইয়া, আহমেদ হোসেন তালুকদার, সাবেক ভিপি জাহাঙ্গীর আলমসহ বিএনপির প্রবীণ ও ত্যাগী নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন,
“খালেদা জিয়ার সঙ্গে আমার ৪৮ বছরের রাজনৈতিক সম্পর্ক। তিনি জীবনে কখনো কারও সঙ্গে আপোষ করেননি।”
এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত নেতাকর্মীদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করে।
প্রধান বক্তা ড. খন্দকার মারুফ হোসেন বলেন,
“তারেক রহমান বীরের মতো দেশে ফিরে এসেছেন—তিনি এসেছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবেই।”
অন্যান্য বক্তারা বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার রক্ষার প্রতীক। দীর্ঘ স্বৈরশাসন, রাজনৈতিক নিপীড়ন ও দমন-পীড়নের মুখেও তিনি আপোষহীন থেকেছেন। তাঁর আদর্শ আজও বিএনপির প্রতিটি নেতা-কর্মীর সংগ্রামের মূল প্রেরণা।
দোয়া মাহফিল থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর বার্তা দেওয়া হয়। বক্তারা বলেন, জনগণের মতামত উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে রাখার অপচেষ্টা আর চলবে না। দেশের মানুষ পরিবর্তন চায়, চায় সুষ্ঠু নির্বাচন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা—আর সেই দাবি বাস্তবায়নের একমাত্র রাজনৈতিক শক্তি বিএনপি।
অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কয়েক শত নেতাকর্মী প্রকাশ্যে বিএনপিতে যোগদান করেন। তারা ঘোষণা দেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতৃত্বেই তারা মাঠে থাকবেন। এই গণযোগদান দাউদকান্দিসহ পুরো কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
শেষ পর্বে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত, দেশবাসীর মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com