1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না” হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণের অধিকার ইরানের—পশ্চিমাদের ‘জলদস্যুতা’ আখ্যা রাশিয়ার রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু: পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা—“মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না”

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান-এর একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। কেউ করলে তা দ্বিগুণ অপরাধ।”
তার এই মন্তব্যে বিরোধীদলীয় সদস্যরা তীব্র প্রতিক্রিয়া দেখান এবং সংসদে হট্টগোল শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হস্তক্ষেপ করে সংসদ সদস্যদের শান্ত করেন।
হট্টগোলের মধ্যেই নিজের বক্তব্যে অনড় থাকেন ফজলুর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা করা হলে তা মুক্তিযুদ্ধকে খাটো করা হয়। এমন পরিস্থিতিতে তিনি হতাশাও প্রকাশ করেন।
এ সময় তিনি বিরোধীদলীয় নেতারও সমালোচনা করেন এবং জামায়াতের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন, যা সংসদের পরিবেশকে আরও উত্তপ্ত করে তোলে।
পরে বিরোধীদলীয় নেতা ফ্লোর নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের জবাব দেন এবং তার মন্তব্যকে ‘অসংসদীয়’ আখ্যা দিয়ে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com