1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর* রাজধানীতে ফোর্টিস হসপিটালের ইফতার মাহফিল: মিলনমেলায় রূপ নিল কর্পোরেট ও মেডিকেল ট্যুরিজম সংশ্লিষ্টদের সমাগম ঈদকে ঘিরে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে চাপ, বৈশ্বিক সংকটে বিপর্যস্ত পোশাক শিল্প—সমাধানে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের মিসাইল হামলা, মধ্য ও দক্ষিণাঞ্চলে সাইরেন

কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে হাইকোর্টের আদেশ স্থগিত: ন্যায়বিচারের রায়ে বহাল থাকল বিএনপি প্রার্থীর অবস্থান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল : কুমিল্লা জেলার কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসন ঘিরে চলমান আইনি জটিলতায় অবশেষে স্পষ্ট অবস্থান নিল হাইকোর্ট। আজ আদালত পূর্ববর্তী আদেশ স্থগিত করে উভয় আসনে বিএনপি প্রার্থীর পক্ষে দেওয়া রায় বহাল রেখেছেন, যা রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।
হোমনা–তিতাস আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া আদালতে আবেদন করেন। একই সঙ্গে দাউদকান্দি–মেঘনা ও হোমনা–তিতাস—এই দুই আসন সংক্রান্ত বিষয়েও পৃথকভাবে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার পক্ষে রায় প্রদান করেন এবং আজ সেই আদেশ স্থগিত রেখে দাউদকান্দি–মেঘনা ও হোমনা–তিতাস আসনের বৈধতা পূর্ণাঙ্গভাবে বহাল রাখেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ রায় কেবল একজন প্রার্থীর পক্ষে সিদ্ধান্ত নয়—বরং নির্বাচনী রাজনীতিতে আইনের শাসন ও ন্যায়বিচারের গুরুত্বকে নতুন করে প্রতিষ্ঠা করল। দীর্ঘদিন ধরে নানা প্রশাসনিক ও আইনি টানাপোড়েনের মধ্যে থাকা এই দুই আসনে আদালতের সিদ্ধান্ত বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
আদালতের এ সিদ্ধান্তে কুমিল্লার দুই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির রাজনৈতিক অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে। দলীয় সূত্র বলছে, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ নৈতিক বিজয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com