1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

জকসু ও হল সংসদ নির্বাচন: আংশিক ফল প্রকাশ, ভিপিতে ছাত্রদল-অধিকার পরিষদ, জিএস-এজিএসে শিবির এগিয়ে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার দেখা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৪টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ভিপি (সহ-সভাপতি) পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী এগিয়ে থাকলেও জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল এগিয়ে রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী মো. রাকিব পেয়েছেন মোট ১ হাজার ৬৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। এতে ২৪৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মো. রাকিব। উল্লেখ্য, মো. রাকিব বর্তমানে ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, জিএস (সাধারণ সম্পাদক) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলীম আরিফ পেয়েছেন ১ হাজার ৬১২ ভোট। বিপরীতে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৯৩ ভোট। ফলে এই পদে ৮১৯ ভোটের বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন আব্দুল আলীম আরিফ।
এছাড়া, এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১ হাজার ৪৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট। এতে ১৬৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মাসুদ রানা।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com