1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘পুরো মধ্যপ্রাচ্য দখলেও সমস্যা নেই’—মন্তব্যে বিতর্কে মার্কিন রাষ্ট্রদূত Mike Huckabee ইফতার বিতরণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত আমিনুল হকের , ধাপে ধাপে উন্নয়ন বাস্তবায়নের ঘোষণা ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন : রয়টার্স বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: ‘জুলাই সনদ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, মব কালচার পরিহারের আহ্বান তেজগাঁওয়ে প্রথম কার্যদিবস: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান, স্বর্ণচাঁপা রোপণ ও দোয়া এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চাইবেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ *বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো* বরই–ফুলকপিতে মন্ত্রীকে ব্যতিক্রমী বরণ: কুমিল্লার মাঠে কৃষিবান্ধব বার্তা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক, রবিবার (০৪ জানুয়ারি):
আপোষহীন গণতন্ত্রের প্রতীক, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, কার্ডিয়াক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. খবির উদ্দিন আহমেদ, ভাস্কুলার সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. বজলুল গনি ভূঁইয়া, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের আহ্বায়ক অধ্যাপক ডা. খালেকুজ্জামানসহ দেশের প্রথিতযশা চিকিৎসকবৃন্দ।
দোয়া মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের নাম। আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যাপক সুনাম ও গ্রহণযোগ্যতা ছিল। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তিনি আপোষহীন সংগ্রাম করেছেন।”
তিনি বলেন,
“দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বারবার বিদেশে চিকিৎসার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি দৃঢ়ভাবে বলেছিলেন— আমি দেশের মাটিতেই চিকিৎসা নেব, দেশের মাটিতেই থাকব। শেষ পর্যন্ত তিনি দেশের মাটিতেই ইন্তেকাল করেন।”
পরিচালক আরও বলেন,
“তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের কারণেই তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। ইতিহাস সাক্ষী— তিনি ছিলেন গণতন্ত্রের অদম্য যোদ্ধা।”
আলোচনা শেষে হাসপাতালের ইমাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তার শোকসন্তপ্ত পরিবার এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে দেশনেত্রীকে স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com