1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

গাইবান্ধা গাছ কাটার সময় চাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু।

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার দেখা হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধায় অদক্ষতার কারণে গাছ কাটার সময় গাছ চাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই দূর্ঘটনায় পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুরের গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, বিকেলে বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর আব্বাসের মোড় এলাকার মধু মিয়া ও মতিউর রহমান বাড়িতে ৪০-৪৫ ফিট লম্বা একটি চাগুয়ার গাছ কাটার কাজ চলছিলো।

বিকেলে পাশের বাড়ির ফরিদ মিয়ার ১১ বছর বয়সী মেয়ে ফিহামনি তার দুই বছর বয়সী বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটা দেখতে যায়।

এ সময় বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে থাকা কাটতে থাকা গাছটি ওই দুই বোনের উপড়ে হঠাৎ পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের দুই বোনের মৃত্যু হয়।

এ ঘটনাকে ধামাচাপা দিতে গাছ কাটার লোকজন ও গাছের মালিক মধু মিয়া এবং মতিউর রহমান তাড়াহুড়ো করে মৃতদেহের উপড়ে পাতা দিয়ে ঢেকে রেখে বাড়ি থেকে পালিয়ে যায়।

নিখোঁজ দুই মেয়ের সন্ধান করতে গিয়ে রাতে বাবা ফরিদ মিয়া গাছের নিচে চাপা পড়া অবস্থায় তার দুই মেয়ের মরদেহ দেখতে পায়। তার চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে এসে গাছের নিচে চাপা পড়ে থাকা মরদেহ দুটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ খবর পেয়ে গাছের নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

সর্টঃ- শেখ মুত্তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( বি- সার্কেল) গাইবান্ধা বলেন,
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। লেখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com