1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

৯৩ শতাংশ কার্যকর মডার্নার ভ্যাকসিন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দ্বিতীয় ডোজ নেয়ার ৬ মাস পরও নিজেদের ভ্যাকসিন ৯৩ শতাংশ পর্যন্ত কার্যকর বলে দাবি করেছে মডার্না। এর আগে ফাইজার জানিয়েছিল, ৬ মাস পর তাদের ভ্যাকসিনের কার্যকরিতা ৮৪ শতাংশে দাঁড়ায়।

কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে মডার্না বৃহস্পতিবার বলেছে, তাদের ভ্যাকসিনের বুস্টার শট ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে।

মডার্নার বুস্টার ডোজের ট্রায়াল এখন তৃতীয় ধাপ বা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

কোম্পানিটি তিনটি পৃথক ভ্যারিয়ান্টের বুস্টার ডোজের ক্লিনিক্যাল টেস্ট সম্পন্ন করেছে। এ গুলোর প্রতিটিই মূল করোনাভাইরাস স্ট্রেইন এবং ভারতের ডেল্টাসহ উদ্বেগজনক ভ্যারিয়ান্টের বিরুদ্ধে উচ্চমাত্রার অ্যান্টিবডি তৈরি করেছে।

মডার্নার সিইও স্টেফান ব্যানসেল এক বিবৃতিতে বলেন, ‘আমরা আনন্দিত যে আমাদের কভিড ১৯ ভ্যাকসিন ছয় মাসের মধ্যে ৯৩ শতাংশ কার্যকরিতা দেখাচ্ছে, তবে স্বীকার করতে হবে ডেল্টা ভ্যারিয়েন্ট একটি উল্লেখযোগ্য নতুন হুমকি, এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।’

এর আগে ক্লিনিক্যাল ট্রায়াল শেষে মডার্না জানিয়েছিল, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯৪ শতাংশ সুরক্ষা দিতে পারে। এরপরও প্রতিষ্ঠানটি মনে করছে, অ্যান্টিবডি কমতে শুরু করায় শীত মৌসুমে করোনা থেকে সুরক্ষা পেতে টিকার তৃতীয় বা বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে।
ফাইজার-বায়োএনটেকও করোনা টিকার বুস্টার ডোজের বিষয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com