1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে টালবাহান- প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চর বিক্ষোভ দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ

৭৪ বছর পর দুই ভাইয়ের দেখা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৫৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজনৈতিক কারণে ১৯৪৭ সালে ব্রিটিশ ইন্ডিয়া ভেঙে জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা দেশ। দেশভাগের ওই সময়টায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

জীবন বাঁচাতে অনেকে ভারত থেকে পাকিস্তানে। আর পাকিস্তান থেকে ভারতে চলে যান। এতে করে আলাদা হয়ে যায় অনেক পরিবার।

তেমনই দেশভাগের সময় আলাদা হয়ে যান মোহাম্মদ সিদ্দিকি ও হাবিব নামে দুই ভাই। বাবা মায়ের সঙ্গে সিদ্দিকি ও হাবিব থাকতেন ভারতের পাঞ্জাবে। যখন দেশভাগের সময় দেশ পুরো উত্তাল তখন হাবিব মায়ের সঙ্গে নানার বাড়িতে ছিলেন।

আর সিদ্দিকি ছিলেন বাবার বাড়িতে। অবস্থা বেগতিক দেখে বাবার সঙ্গে সিদ্দিকি পাকিস্তানের ফয়সালাবাদে চলে আসেন। সঙ্গে করে মা ও ভাইকে আনতে পারেনি তাদের বাবা। এরপর কেউ কারো খোঁজ জানতে পারেননি।

অবশেষে দীর্ঘ ৭৪ বছর পর দুই ভাই মিলিত হতে পেরেছেন। কারাতারপুর সীমান্ত দিয়ে তাদের দেখা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাদের মিলিত হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

দুই ভাইয়ের মিলনের ভিডিও দেখে ভারত-পাকিস্তান দুই দেশের মানুষই কাঁদছে। টুইটারে অনেকে তাদের আবেগের কথাগুলো বলছেন।

সিদ্দিকি ও হাবিব অব্শ্য একে অপরের খোঁজ পেয়েছিলেন দুই বছর আগে। সে সময় তাদের দেখা করার কথা ছিল। কিন্তু করোনার কারণে সীমান্ত বন্ধ হওয়ায় দুই বছর তাদের অপেক্ষা করতে হয়েছে।

সিদ্দিকী ও হাবিব দুই ভাইকে এক হতে সহায়তা করেছেন কানাডায় বসবাসরত একজন শিখ মানবাধিকার কর্মী।

সূত্র: ডন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com