1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান

৬ ব্যাংকের এমডিকে শোকজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অতিরিক্ত মুনাফার জন্য ডলারের বাজার অস্থিতিশীল করায় ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, বুধবার (১৭ আগস্ট) ডাচ্‌-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমডির কাছে শোকজ লেটার পাঠানো হয়েছে।

শোকজ লেটারে মোট ১০টি বিষয়ে এমডিদের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন কম দামে ডলার কিনে বেশি দামে বিক্রি করা হয়েছে, তা সাত কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট এমডিদের।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, শুধু এই ছয়টি ব্যাংক নয়, প্রতিটি ব্যাংকই নজরদারিতে রয়েছে। প্রতিটি ব্যাংকে ইন্সপেকশন করা হবে। প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একই দিন ব্যাংকের আরেকটি চিঠিতে বলা হয়েছে, ডলার বিক্রি করে অতিরিক্ত আদায় করা মুনাফা ব্যাংকের আয় হিসাবে দেখানো যাবে না।

চলতি মাসে একই ঘটনায় ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে প্রথম।

আমদানি খরচ বাড়ায় গত মে থেকে দেশে ডলারের সংকট চলছে। রফতানি ও প্রবাসী আয় দিয়ে আমদানি দায় শোধ করা যাচ্ছে না। এর ফলে বেড়ে গেছে ডলারের দাম।

বাংলাদেশ ব্যাংক ডলারের দাম গত তিন মাসে আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে ৮৬ টাকা থেকে বাড়িয়ে ৯৫ টাকা নির্ধারণ করেছে। তবে ওই দামে শুধু বাংলাদেশ ব্যাংকই ডলার বিক্রি করছে। অন্যান্য ব্যাংকে ডলার লেনদেন হচ্ছে আরও বেশি দামে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com