1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা ধর্ষণ মামলার সাক্ষী আপন দুই ছেল নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান

৬ ব্যাংকের এমডিকে অভিযোগ থেকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ডলার কারসাজির দায়ে ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাদেরকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এসব ব্যাংকের সরিয়ে দেওয়া ট্রেজারি বিভাগের প্রধানদের আগের পদে যোগ দিয়ে কাজ করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ডলার কারসাজির অভিযোগের দায়ে ছয়টি ব্যাংকের এমডি কেন্দ্রীয় ব্যাংকের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ড তারা করবেন না বলে নিশ্চয়তা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংককে। একইসঙ্গে ট্রেজারি প্রধানরাও দুঃখ প্রকাশ করেছেন। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এমডিদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ওই ছয় ব্যাংক গত মে ও জুন মাসে ডলার কেনাবেচায় মাত্রাতিরিক্ত মুনাফা করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছিল। কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এই ঘটনা প্রমাণিত হওয়ায় তাদের কাছে গত ১৭ আগস্ট ব্যাখ্যা তলব করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ৮ আগস্ট ওই ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com