1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

৫ স্কুলশিক্ষার্থী করোনা আক্রান্ত, দুই শ্রেণির ক্লাস বন্ধ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঠাকুরগাঁও সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঁচ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে ওই দুই শ্রেণির ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কলোনী এলাকার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্ত চতুর্থ শ্রেণির দুইজন ও পঞ্চম শ্রেণির তিনজনের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। তারা সবাই মেয়ে এবং ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের (বালিকা) সদস্য।

এর আগে গত সোমবার (২০ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা দেওয়া হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তাদের করোনা শনাক্ত হয়।

বিদ্যালয় সূত্রে যানা যায়, বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪২৬ জন ছাত্র-ছাত্রী রয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে ৮৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৭৬ জন রয়েছে। করোনার কারণে প্রায় দেড় বছর বিদ্যালয় বন্ধ ছিল। গত ১২ সেপ্টেম্বর থেকে পুনরায় বিদ্যালয় খোলা হয়। শিডিউল মতে প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়া হয়। বিদ্যালয়ে নিয়ম মতে প্রবেশের সময় প্রত্যেক শিক্ষার্থীর শরীরের তাপমাত্রা পরিমাপ করার পর ক্লাসে পাঠানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারহানা পারভীন বলেন, গত মঙ্গলবার সরকারি শিশু পরিবার (বালিকা) কর্তৃপক্ষ জানায় আমাদের স্কুলে পড়ুয়া চতুর্থ শ্রেণির দুইজন ও পঞ্চম শ্রেণির তিনজন ছাত্রী জ্বর-সর্দিতে আক্রান্ত হয়েছে। সেদিন তাদের নমুনা দেওয়া হয় করোনা পরীক্ষার জন্য। বুধবার আমরা জানতে পারি তারা করোনা আক্রান্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। আপাতত চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান বন্ধ রাখা হয়েছে।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, সরকারি শিশু পরিবারের (বালিকা) ১৩ জন ছাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। আমরা তাদেরকে আলাদাভাবে আইসোলেশনে রেখেছি। পাশাপাশি তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। বর্তমানে তারা সুস্থ আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com